
মোঃ রায়হান ইসলাম
মশার এমন উৎপাত ভাবিয়ে তুলছে নগরবাসীকে।শীত শেষ হতে না হতে রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব। আসছে বর্ষা, ডেঙ্গু আতঙ্ক। মশক নিধনে নানা কার্যক্রম চলমান থাকলেও পরিকল্পনার ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা। তাই কালক্ষেপণ না করে এখনই সমন্বিত, দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের তাগিদ তাদের।
সাধারণ লোকজন জানান, ঘরে ও বাইরে সব জায়গায় মশা রয়েছে। মধু পোকার মতো আকঁড়ে ধরে।এ মশা সবার জন্য সমস্যা। বিশেষ করে বাচ্চা ও শিশুর দিয়ে বেশি আতঙ্কে থাকি। কেননা ডেঙ্গুর-তো ভয় আছে? এ দৃশ্য দেখে কে বলবে কিছুদিন আগেই ডেঙ্গুর মতো বড় একটি বিপর্যয় কাটিয়ে উঠেছে নগরবাসী।মশার হুল থেকে নিস্তার নেই কয়েল জ্বালিয়ে এমনকি হাত-পা ঢেকেও।মাদারটেকের একজন স্থানীয় বাসিন্দা সেলিম দেশবাংলা বিডি ২৪ কমকে জানান, মশার উপক্রম এখন অনেক বেড়ে গেছে আমার বাসা দুই তলায় মশার জন্য বাসায় থাকা যায় না।
মুগদা ঝিলপারের ব্যবসায়ী মানিক জানান,মশার উপক্রম এতো বেড়ে গেছে যে দোকানে বাসায় কোথাও মশার যন্ত্রনায় বসা যাচ্ছে না।
সাধারণ লোকজন জানান, ঘরে ও বাইরে সব জায়গায় মশা রয়েছে।
এ মশা সবার জন্য সমস্যা। বিশেষ করে বাচ্চা ও শিশুর দিয়ে বেশি আতঙ্কে থাকি। কেননা ডেঙ্গুর-তো ভয় আছে?
মশা মারতে কম হয়নি প্রচলিত ওষুধ বদলে আনা হয়েছে নতুন ওষুধ। নেয়া হয়েছে প্রতিবেশী দেশের অভিজ্ঞতাও। কিন্তু ডেঙ্গু মৌসুম কাটতেই যেন হাল ছেড়েছে নগর কর্তৃপক্ষ। বহাল তবিয়তে রয়ে যাওয়া মশার প্রজনন ক্ষেত্রগুলোই তার জ্বলন্ত প্রমাণ।
নগরবিদরা বলছেন, কার্যক্রম চালাতে হবে বছরব্যাপী সব মশাকে সমান গুরুত্ব দিয়ে।
নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, আমাদের যদি মশা ও ডেঙ্গু মুক্ত ঢাকা শহর করতে চাই; তাহলে আমাকে একটানা ৪-৫ বছর মশা মুক্ত করার জন্য ২৪ ঘণ্টা ৩৬৫ দিনের একটা প্রকল্প করতে হবে।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মিজানুর রহমান মামুন বলেন, আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে ছয়টা ভাগে ভাগ করেছি।বাসা-বাড়ি, অফিস ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি পরিষ্কারেও সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
মশক নিয়ন্ত্রণে একদিকে কর্তৃপক্ষের নানা পরিকল্পনা আর প্রতিশ্রুতি।
সরকারি অফিস, আদালত, শিাপ্রতিষ্ঠান, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থান নিয়মিত পরিষ্কার করা। ড্রেন ও জলাশয়ে গাপ্পি মাছচাষ ও বিটিআই কর্তৃক ব্যাকটেরিয়া প্রয়োগের মাধ্যমে মশার লার্ভা ধ্বংস করা। সময়োপযোগী কার্যকর কীটনাশক নিয়মিত প্রয়োগ করা, সকাল ৮-১১টা পর্যন্ত লার্ভিসাইড ও বিকেল ৫-৬টা পর্যন্ত অ্যাডাল্টিসাইড কার্যক্রম চালানো; ওয়ার্ডের প্রতিটি জায়গায় ন্যূনতম সপ্তাহে দুই দিন স্প্রে ও ফগিং করা। তবে আপৎকালীন সময়ে এর পরিমাণ বাড়াতে হবে। এজন্য দুই হাজার ৪০০ জনের একটি জনবল কাঠামো তৈরি করে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন রাজধানীবাসী। গত বছর মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের শতাধিক মানুষের মৃত্যু হয়।এ কারণে আবার জনমনে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে আতঙ্ক আরও বিস্তৃত হয়েছে।
তাছাড়া স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দুই সিটির ১১টি ওয়ার্ডে ডেঙ্গুর বাহক এডিস মশার ব্যাপক উপস্থিতি রয়েছে জানিয়ে সতর্ক করা হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকার দুই সিটি করপোরেশন মশা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে এতে পরিস্থিতি কতটা উন্নত হবে তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।
স্বাস্থ্য অধিদফতর ও ডিএনসিসির কর্মকর্তারা মশা নিধনের বিভিন্ন উপায় তুলে ধরে জনসচেতনতা সৃষ্টি করেন। এ ছাড়া গত ২৯ ফেব্রুয়ারি থেকে ঝুঁকিপূর্ণ পাঁচটি ওয়ার্ডে বিশেষ মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন তারা।এডিস মশা নিয়ন্ত্রণ করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত থাকি এই স্লোগানকে সামনে রেখে এডিস মশা নিধনে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তাছাড়া স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দুই সিটির ১১টি ওয়ার্ডে ডেঙ্গুর বাহক এডিস মশার ব্যাপক উপস্থিতি রয়েছে জানিয়ে সতর্ক করা হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকার দুই সিটি করপোরেশন মশা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে এতে পরিস্থিতি কতটা উন্নত হবে তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম শপথগ্রহণ করলেও আনুষ্ঠানিকভাবে তিনি এখনো দায়িত্ব গ্রহণ করেননি। গত ২৯ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় আতিকুল ইসলাম বলেন, মশা অতি ক্ষুদ্র প্রাণী হলেও এটি নিয়ন্ত্রণ আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। মশক নিধনে সব কাউন্সিলরকে সাথে নিয়ে এলাকায় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব নেবো আগামী ১৫ মে, তবে ২ মার্চ থেকেই মনিটরিং শুরু করব, দেখব মশকনিধন কর্মীরা সঠিকভাবে কাজ করছেন কি না। নির্বাচিত কাউন্সিলররাও সকাল-বিকেল তাদের কাজ তদারকি করবেন।একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার জন্য দলমত নির্বিশেষে কাজ করতে চাই।
শেয়ার করুন
