
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের ৭ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে জাদিমোড়া-মোছনির পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-১৫ কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন, রোববার (২ মার্চ) রাতে র্যাবের একটি দল মোছনি রোহিঙ্গ্যা ক্যাম্পে ডাকাতবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা ডাকাত জকি গ্রুপের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েকঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। একপর্যায় পরিস্থিতি শান্ত হলে র্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সাতজনের মরদেহ উদ্ধার করেন।নিহতরা সবাই জকি গ্রুপের সদস্য বলেও জানান র্যাব-১৫ কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ।
