বইমেলার শেষ দিনে মানুষের ঢল

বইমেলার শেষ দিনে অমর একুশে গ্রন্থমেলা-২০২০। শেষবেলায় তাই মেলা মাঠে মানুষের ঢল।
মাসব্যাপী চলা বইমেলার শেষ দিনের বেলা গড়িয়ে বিকাল হতে না হতেই রাজধানী ও আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে জনস্রোত শুরু হয় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের পথে। দোয়েল চত্বর কিংবা টিএসসি দুই পাশ থেকেই বাংলা একাডেমি পর্যন্ত রাস্তায় দেখা যায় মানুষের ঢল। এসময় মেলা প্রাঙ্গণে প্রবেশ করতেও লাইনে দাঁড়াতে হয় পাঠক-দর্শনার্থীদের।
মেলা ঘুরে দেখা যায়, দর্শনার্থী পাঠকদের মধ্যে উৎসবমুখর আমেজ। যারা ঘুরতে এসেছেন,বইপ্রেমীরা ঘুরছেন মেলার স্টলে স্টলে। আবার কেউ কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন তাদের কেউ কেউ শেষবারের মতো পছন্দের জায়গায় ছবি তুলছেন, । আর মেলায় ঘোরাঘুরি করছেন লেখকরাও, কেউ কেউ বসেছেন তার বইয়ের প্রকাশকের স্টলে, কেউ জমিয়ে আড্ডা দিচ্ছেন বন্ধুসহ চেনা-অচেনা পাঠকদের সঙ্গে। বিশিষ্ট লেখকরা আজও সই শিকারিদের আহ্বানে সাড়া দিচ্ছেন মন খুলে। তরুণ লেখকদের অনেকে লিটল ম্যাগ চত্বরসহ বাংলা একাডেমির বিভিন্নপ্রান্তে বসে চুটিয়ে আড্ডা দিচ্ছেন। অনেকে ভাব বিনিময় করছেন পাঠকদের সঙ্গে।
কিন্তু, শেষ বেলায় তার বহিঃপ্রকাশ আরও বেশি দেখা যায়।