
বিদ্যুতের দামের পর এবার পানির মূল্যবৃদ্ধির ঘোষণা এলো। জানা গেছে, এপ্রিলের ১ তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাইদ-উর-রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তার সই করা অফিস আদেশে পানির দাম বাড়ানো হয়েছে।নগরবাসীকে নিরাপদ ও বিশুদ্ধ পানি দিতে না পারার অভিযোগ নিয়ে সমালোচনার মধ্যেই ঢাকা ওয়াসা আবারও পানির দাম বাড়াচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে আবাসিক ও বাণিজ্যিক সংযোগে পানির দাম বাড়ানো হবে ৫ শতাংশ হারে।
ওয়াসার সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাস থেকে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিটের (১ হাজার লিটার) পানির দাম দিতে হবে ১১ টাকা ৫৭ পয়সা। আগে ছিল ১১ টাকা ২ পয়সা। বাণিজ্যিক সংযোগে পানির দাম ৩৫ টাকা ২৮ পয়সার স্থলে ৩৭ টাকা ৭ পয়সা হবে।ওয়াসা কর্তৃপক্ষ দাম বাড়ার কারণ হিসেবে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধিকে দায়ী করেছে।
ঢাকা ওয়াসার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা উত্তম কুমার রায় বলেন,ওয়াসা আইন, ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী ওয়াসা বোর্ড প্রতিবছর ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে। পানির প্রকৃত উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য রাখা এবং বর্তমান মূল্যস্ফীতি সমন্বয় করতে দাম বাড়ানো হচ্ছে। বর্তমানে প্রতি ১ হাজার লিটার পানি উৎপাদনে খরচ হয় ১৭ টাকার বেশি বলে জানান তিনি।তবে বছরে একবার বাড়ানোর কথা বলা হলেও একই বছরে ওয়াসার একাধিকবার পানির দাম বাড়ানোর নজির আছে। এর মধ্যে ২০১৬ সালে
জুলাই মাসে এক দফায় ৫ শতাংশ এবং নভেম্বরে আরেক দফায় একসঙ্গে ১৭ শতাংশ দাম বাড়ানো হয়। এ বিষয়ে ওয়াসার বক্তব্য হচ্ছে, ভর্তুকি কমাতেই ২০১৬ সালের জুলাই ও নভেম্বরে দুই দফায় পানির দাম বাড়ানো হয়।আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট পানির দাম দিতে হবে ১১ টাকা ৫৭ পয়সা
বাণিজ্যিক সংযোগে পানির দাম হবে ৩৭ টাকা ৭ পয়সা।
রাজধানীতে ঢাকা ওয়াসার পানির সংযোগ রয়েছে ৩ লাখ ৭৫ হাজারের মতো। এই সংযোগ থেকে এক কোটির বেশি মানুষ পানি পায় বলে ওয়াসার দাবি। আর এবার দাম বাড়ানোর মাধ্যমে ওয়াসার মাসিক বিল গড়ে ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
