চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে সিলেট

বিপিএলে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সুতরাং, প্রথমে ব্যাট করবে সিলেট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
এর আগে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে সিলেট। সুতরাং, আজ প্রথমবারের মতো জয় পেতে চাইবে তারা। গত ১১ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের কাছে ৫ উইকেটে হেরেছিল সিলেট। এরপর রাজশাহী এবং ঢাকার কাছেও হারে তারা।
অন্যদিকে, চট্টগ্রাম এর আগে তিন ম্যাচ খেলে দিুইটিতে জিতেছে ও একটিতে হেরেছে। সিলেট এবং রংপুরকে হারালেও খুলনা টাইগার্সের কাছে হেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল।