আগামী বছরের মধ্যে ফাইভ-জি চালু করা হবে: মোস্তাফা জব্বার

দেশে আগামী বছরের মধ্যে ফাইভ-জি চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, ২০২০ সালের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে ফাইভ-জি চালু করার চিন্তা করছি আমরা। এই নিয়ে কাজ এগিয়ে চলেছে। সামনের দিনে ইন্ডাস্ট্রির নির্ভরতা হবে ফাইভ-জি। দেশ এগিয়ে চলেছে, দেশে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের মহাসড়কের নাম হবে ফাইভ-জি।
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে ‘লঞ্চিং সিরিমনি অব ডিজিটাল আইইবি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে আইইবি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ডিজিটাল শব্দটি বাংলাদেশ থেকে উচ্চারিত হয়েছে। আমরাই প্রথম ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেই। এরপর ২০১৪ সালে ভারত, ২০১৫ সালে মালদ্বীপ এবং এ বছরের ৫ ডিসেম্বর পাকিস্তানও ডিজিটালের ঘোষণা দিয়েছে। তবে পাকিস্তান এখনো প্রক্রিয়া শুরু করেনি।