১৮তম স্বর্ণ জিতলেন রোমান সানা

সাউথ এশিয়ান গেমসের নবম দিনে বেলা সাড়ে ১১টার মধ্যেই শেষ হয়ে গেল চারটি ইভেন্ট এবং সবকটিতেই সোনা জিতল বাংলাদেশ।
সর্বশেষ ছেলেদের রিকার্ভ এককের ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন রোমান সানা। তার আগে আরচারির ৯ম ইভেন্ট ছিল মেয়েদের রিকার্ভ একক। এই ইভেন্টের ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জেতেন নারী আরচার ইতি খাতুন।১০টি ইভেন্টের সবগুলোতেই স্বর্ণ উপহার দিলেন বাংলাদেশকে।
গত গুয়াহাটি ও শিলং এসএ গেমসে সব স্বর্ণ জিতে নেয়া ভারত আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ থাকার কারণে এবারের গেমসের আরচারিতে অংশ নিতে পারেনি। যে কারণে এবার গেমসের শুরু থেকেই এই ডিসিপ্লিনকে টার্গেট করে নিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং আরচারি ফেডারেশন।