রুম্পার বয়ফ্রেন্ড পুলিশ হেফাজতে

স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যাকাণ্ডে তার সাবেক প্রেমিক সৈকতে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। শনিবার (৭ ডিসেম্বর) আনুমানিক রাত পৌনে নটায় তাকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ) ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ হেফাজতে নেওয়া ব্যক্তির নাম সৈকত। তিনি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে রয়েছেন। জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ বিভাগ) উপ-কমিশনার (ডিসি) রাজিব আল মাসুদ গণমাধ্যমকে বলেন, তাকে আটক করা হয়নি। রুবাইয়াত শারমিন রুম্পার মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
রুম্পার সহপাঠী ও স্বজনরা জানিয়েছেন, রুম্পার বয়ফ্রেন্ড সৈকতের কথা। হত্যাকাণ্ডে সঙ্গে সংশ্লিষ্টতা থাকার বিষয়ে অনেকে সৈকতের দিকে আঙুল তুলছেন। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুম্পাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গতকাল শুক্রবার ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। শুক্রবার বন্ধের দিনেও হত্যাকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ক্যাম্পাসে জড়ো হন সহপাঠীরা। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সহপাঠীসহ সব বিভাগের শিক্ষার্থীরা। যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। হত্যার বিচার না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সিদ্ধেশ্বরী শাখার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে যান। সেখানে মানববন্ধন করেন। বিক্ষোভ