কক্সবাজারের টেকনাফের মেরিনড্রাইভ সড়কে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, বিদেশি অস্ত্র ও মাদক পরিবহনে একটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নিহতরা হলেন, আব্দুর রহমান (৪২) ও ওমর ফারুখ (৩১)। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাব-১৫ এর টেকনাফ ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
