
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
সোমবার সকাল ১০টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে বেলা সাড়ে ১১টায় কাকরাইল জাতীয় পার্টির অফিসে নেওয়া হবে তার মরদেহ। দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন। বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে তার তৃতীয় জানাজার নামাজ। রাতে সিএমএইচের হিমঘরে তার মরদেহ রাখা হবে।
মঙ্গলবার হেলিকপ্টারে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মরদেহ নেওয়া হবে রংপুরে। রংপুরে জানাজা শেষে ঢাকায় সামরিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
