শুভ উদ্বোধন ‘ইসেট ল্যাপটপ ফেয়ার ২০১৯’

রাজধানীতে শুরু হয়েছে ‘ইসেট ল্যাপটপ ফেয়ার ২০১৯’ ল্যাপটপ মেলা।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মেলা সবার জন্য উন্মুক্ত করা হয়।তিনদিন ব্যাপী এ মেলা চলবে শনিবার পর্যন্ত।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন,নতুন প্রজন্ম আসছে। আইটি শিক্ষায় অভিজ্ঞতা নিয়ে। কেজি বয়স থেকেই প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে বড় হচ্ছে ওরা।দরকার প্রতিটি স্কুলে কলেজে শিক্ষার্থীদের জন্য। এ ছাড়াও, বেড়েছে ল্যাপটপ, ডেস্কটপ এবং ট্যাবের গুরুত্ব। তবে শুধু পুরনো প্রযুক্তি নিয়ে বসে থাকলেই চলবে না। নতুন প্রযুক্তিও যুক্ত করতে হবে। যেটি দিয়ে লেখালেখি বা ইন্টারনেট ব্যবহার করব আমরা। বাসা, অফিস এবং প্রয়োজনীয় সব কিছুর সঙ্গে যুক্ত থাকবে ডিভাইসটি। আর যত ইন্টারনেট ব্যবহার বাড়বে, তত ল্যাপটপ ও ট্যাবের চাহিদা বাড়বে। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব পৌঁছাবে হাইস্পিড ইন্টারনেট। মানুষ ইন্টারনেট ব্যবহার করবে বিভিন্ন ডিভাইসে।
মেলায় ল্যাপটপ ছাড়াও পাওয়া যাচেছ ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুসঙ্গিক গ্যাজেট। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়কও উন্মোচন করা হবে। মেলায় ডেল, আসুস, এইচপি, লেনোভো, ওয়ালটন, আইলাইফ ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাচ্ছে।মেলা থেকে ইসেট ও ক্যাসপারেস্কির অ্যান্টিভাইরাস-সিকিউরিটি পণ্যসহ অ্যাক্সেসরিজও কিনতে পারবেন ক্রেতারা।এবারের আয়োজনে একটি টাইটেল স্পন্সর প্যাভিলিয়ন, চারটি স্পন্সর প্যাভিলিয়ন, ২৬টি মিনি প্যাভিলিয়ন ও ১০টি স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাবে।