
দেশবাংলা ডেস্ক :
অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের জন্য ৮ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকতা রাত-বিরাতে শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি বলেন,গণতান্ত্রিক সমাজ গড়তে গণমাধ্যমের ভূমিকা খুবই জরুরি। গণমাধ্যম এখন বহুমাত্রিক। গণতান্ত্রিক সমাজ গড়তে গণমাধ্যম খুবই জরুরি। গত ১০ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ হয়েছে। অনলাইনের জন্য ৮ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।দেশে ৯ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে জানিয়ে তিনি বলেন,এর যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকও আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজবও ছড়ানো হচ্ছে। এটিকে কীভাবে শৃঙ্খলায় আনা যায়, তা ভাবতে হবে।
