শুরু হলো ৩ দিনব্যাপী স্মার্টফোন-ট্যাব মেলা

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হলো দ্বাদশ স্মার্টফোন ও ট্যাব মেলা। বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে শুরু হয়ে এই মেলা চলবে শনিবার (৬ জুলাই) পর্যন্ত।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হলেও বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন,আগামীদিনের কানেকটিভিটির মূলভিত্তিই হচ্ছে স্মার্টফোন। আর সেখানে স্মার্টফোন কোম্পানিগুলোর জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার। আমাদের দেশের প্রায় ৯ কোটি মোবাইল গ্রাহকের মধ্যে মাত্র ৩০ শতাংশ স্মার্টফোন ব্যবহার করে। তাই বিশাল একটি মার্কেট তাদের সামনে পড়ে আছে।