
টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।৭ ম্যাচে ৩ জয়, ৩ হার ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে আছে টাইগাররা।
বিশ্বকাপে এই নিয়ে চারবার মুখোমুখি হচ্ছে দু’দল। ২০০৭ বিশ্বকাপের প্রথম সাক্ষাতে ভারতকে ৫ উইকেট হারায় বাংলাদেশ। পরের দুই বিশ্বকাপে (২০১১ ও ২০১৫) বিশ্বকাপে জিতেছে ভারত।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রুবেল হোসেন, লিটন দাশ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, রবিন্দ্র জাদেজা, কেদার যাদব এবং ভুবনেশ্বর কুমার।
