পদ্মাসেতুর ১৪তম স্প্যান শনিবার বিকালে বসেছে। এর ফলে এই সেতুর ২১শ মিটার দৃশ্যমান হয়েছে।
গত বৃহস্পতিবার ১৫ ও ১৬ নম্বর পিলারের ওপর ১৪তম স্প্যানটি বসানোর কথা থাকলেও পিলার দুটোর কাছে পলি জমে যাওয়ায় টানা তিন দিন ড্রেজিং করে পলি অপসারণের পর শনিবার বিকাল সোয়া ৪টার দিকে বসে এই স্প্যান।৪২টি পিলারের ওপর ভর করে ৬.১৫ কিলোমিটারের পদ্মাসেতুতে বসবে ৪১টি স্প্যান। ইতোমধ্যে তৈরি হয়েছে এই সেতুর ২৯টি পিলার।
