ছাত্রদলের ঘনিষ্ঠ সহযোগীকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব প্রদান!

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কমিটিতে বিএনপি জামাতের ঘনিষ্ঠ লোকজনকে নিয়ে কমিটি করার অভিযোগ উঠেছে।শান্তিনগর মোড়,কর্নফুলী গার্ডেন সিটি,মালিবাগ এবং সিদ্ধিশরীতে বিএনপির আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের ঘনিষ্ট সহচরদের নিয়ে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে।ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ খানের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এ পদ ভাগিয়ে নিতে সক্ষম হল আল হাসান শোভন।
সাংগঠনিক সম্পাদকের মত এতো গুরুত্বপূর্ণ পদ তাকে দেয়া এবং ত্যাগীদের অবমূল্যায়ন এলাকার ইজম এবং ব্যক্তি শক্তি ভারী করার লক্ষ্যে অনেক অযোগ্যদের পদ দেয়ায় ক্ষুদ্ধ সাবেক এবং বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা কর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগে বির্তকিতদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন করবে বলে আশাবাদী রাজপথের কর্মী রা।এখন দেখার বিষয় নীতি নির্ধারকরা কি করে।