
শনিবার শুরু হচ্ছে কিউট মহিলা হ্যান্ডবল লিগ।বৃহস্পতিবার বিওএর ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে লিগ নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।পল্টন ময়দান সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ লিগে অংশ নেবে ৯টি দল।
অংশ নিচ্ছে- ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, আর এন স্পোর্টস হোম, মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, ভিকারুননিসা নূন স্পোর্টস ক্লাব, গফুর বেলুচ স্মৃতি সংসদ, জামালপুর স্পোর্টস একাডেমি, কোয়ান্টাম ফাউন্ডেশন ও দিলকুশা স্পোর্টিং ক্লাব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মহিলা হ্যান্ডবল লিগ পরিচালনার জন্য ৬ লাখ টাকার বাজেট করা হয়েছে। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) প্রদান করবে ৫ লাখ টাকা।
