
‘ই’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আকাশি-হলুদ জার্সির দল।
বুধবার গ্রুপসেরা হওয়ার পথে ভারতের মিনার্ভা পাঞ্জাবকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী। ম্যাচের শেষ মুহূর্তে কর্নার থেকে দুর্দান্ত হেডে জয়সূচক গোলদাতা আফগান ডিফেন্ডার মাসিহ সাইগানি।৬ ম্যাচ থেকে বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সংগ্রহ ১৩ পয়েন্ট।দিনের অন্য ম্যাচে ভারতের আরেক দল চেন্নাইয়ান ৩-২ গোলে হারিয়েছে নেপালের মানাং মার্সিয়াংদিকে। ১১ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হয়েছে চেন্নাইয়ান। মিনার্ভার ৫ আর মার্সিয়াংদির ২ পয়েন্ট।
