ছানার পুডিং

দেশবাংলা ডেস্ক :

ঈদের ছুটিতে মিষ্টি খেতে পছন্দ করেন সবাই। একটু ভুড়িভোজের পর ডেজার্ট না খেলে মন যেন কিছুতেই ভরে না। তাই আজই তৈরি করে ফেলুন ছানার মিষ্টি পুডিং।
ক্যারামেল তৈরির উপকরণ
১/২ কাপ চিনি, ৩ টেবিল চামচ গরম পানি।
প্রণালি
পুডিং তৈরির পাত্রটিতে ১ চা চামচ মাখন মাখিয়ে নিন। একটি প্যানে ২ টেবিল চামচ পানি এবং চিনি যোগ করে মাঝারি তাপে জ্বাল দিন। চিনি গলতে শুরু করলে অনবরত নাড়ুন। সোনালি-বাদামি রং হওয়া শুরু করলে যখন একটু গাড় হবে তখন ১ টেবিল চামচ গরম পানি মিশিয়ে চুলা থেকে দ্রুত সরিয়ে নিয়ে পুডিং তৈরির পাত্রে ঢেলে ছড়িয়ে দিন ও ঠাণ্ডা হতে দিন।
পুডিং তৈরির উপকরণ
১ কাপ ফুটানো তরল দুধ, ১/৪ কাপ পাউডার দুধ, ২ টি ডিম, ১ কাপ ছানা, ১/২ কাপ চিনি, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার।
প্রণালি
ব্লেন্ডারে উপরের সব উপকরণ দিয়ে ভাল করে ২ মিনিট ব্লেন্ড করুন। মিশ্রণ তৈরি করতে হ্যান্ড মিক্সারও ব্যবহার করতে পারেন কিন্তু সময় বেশি লাগবে।
ওভেন ১৮০সে এ প্রহিট করুন। ওভেনের বেকিং ট্রেতে অর্ধেকটা পূরণ করে গরম পানি ঢালুন। একে ওয়াটার বাথ বলে পুডিং পাত্রটি এই বেকিং ট্রেতে রাখতে হবে যেমন আমরা চুলায় পুডিং বানাতে করে থাকি।
এবার পুডিং মিশ্রণটি পুডিং তৈরির প্যানে ক্যারামেল এর উপর ঢালুন। পুডিং এর পাত্রটি পানিপূর্ণ বেকিং ট্রে তে সাবধানে রেখে ৪৫ মিনিট অথবা কেক এ টুথপিক দিয়ে চেক করে হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা হতে করুন। ফ্রিজে ৪ ঘণ্টা রাখুন।
চুলাতে করতে
পুডিং মিশ্রণটি পাত্রের ক্যারামেল এর উপর ঢেলে ফয়েল পেপার মুড়িয়ে অথবা শক্ত ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দিতে হবে যাতে ভাপে পানি না ঢুকতে পারে পুডিং এর মাঝে।একটি বড় হাড়িতে পানি দিয়ে ফুটিয়ে নিতে হবে। চুলা বন্ধ করে পডিং এর পাত্রটি সাবধানে হাড়িতে রাখতে হবে। হাড়ির পানি পুডিং পাত্রটির ১/৩ পূর্ণ করবে।৪০ মিনিট অল্প আঁচে রেখে নামিয়ে ঠাণ্ডা হতে দিতে হবে। ফ্রিজে ৪ ঘণ্টা রেখে দিতে হবে। ঠাণ্ডা করে পাত্রটির উপর একটি প্লেট বসিয়ে উল্টিয়ে পুডিংটি প্লেটে নিয়ে পরিবেশন করুন।

শেয়ার করুন