ক্যারিয়ার এক্সপো ২০১৯ উদ্বোধন

শনিবার দুপুরে ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ধানমন্ডি শাখায় মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো ২০১৯’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নিজের জীবনের উদাহরণ টেনে একথা বলেন।
বক্তব্য শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী জিয়াউর রহমানের সামরিক শাসনামলের সব কর্মকাণ্ড অবৈধ। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে অবৈধভাবে জন্ম নেওয়া দলটি ২০১৩-১৪-১৫ সালে যেভাবে পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়েছে, তাদের নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করেছেন আর তারেক রহমানের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সম্পৃক্ততা হাইকোর্টে প্রমাণিত হয়েছে, তাদের মুখে গণতন্ত্র শুনে জনগণ মুচকি হাসে।’