
ওয়ানডে ইতিহাস নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ দাঁড় করিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল না বাংলাদেশ ক্রিকেট দল। অজিদের করা ৩৮১ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে ৩৩৩ রানে।যা কি-না ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ এবং বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস। তবু ম্যাচ শেষে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান ৪৮ রানের। এ পরাজয়ের ফলে সেমিফাইনালে খেলার আশা প্রায় শেষই হয়ে গেল বলা চলে।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশ শিবিরে আসে বড় ধাক্কা। দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন সৌম্য সরকার।৮ বলে ২ বাউন্ডারিতে সৌম্য সাজঘরের পথ ধরেন ব্যক্তিগত ১০ রানেই।দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুর্দান্ত ফর্মে থাকা সাকিব ইঙ্গিত দিচ্ছিলেন বিশ্বকাপে টানা পঞ্চম ফিফটির। কিন্তু দলীয় ১০২ রানের মাথায় তিনি আউট হন ব্যক্তিগত ৪১ রানে।
সাকিবের বিদায়ের পর তামিম তুলে নেন চলতি বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি। মুশফিকের সঙ্গে তার জুটিতে দলীয় সংগ্রহটাও এগুচ্ছিলো বলের সঙ্গে পাল্লা দিয়েই। কিন্তু সুখ যেনো বেশিক্ষণ সয়নি তামিমের।মিচেল স্টার্কের করা ২৫তম ওভারের প্রথম বলটি ছিলো অফস্টাম্পের বেশ বাইরে। থার্ডম্যান দিয়ে গলাতে গিয়ে উল্টো স্ট্যাম্পে টেনে নেন তামিম। থেমে যায় তার ৭৪ বলে খেলা ৬২ রানের ইনিংসটি।
আগের ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে উইকেটে আসেন লিটন কুমার দাস। কিন্তু প্রথম বলেই তাকে মরণঘাতী এক বাউন্সার দেন স্টার্ক। যা আঘাত হানে সোজা হেলমেটে। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। প্রাথমিক সেবা নিয়ে খেলা শুরু করেন লিটন।
তখন আর মনেই হয়নি প্রথম বলেই মাথায় আঘাত পেয়েছেন তিনি। দারুণ ৩টি চারের মারে ১৬ বলে করে ফেলেন ২০ রান। কিন্তু আউট হয়ে যান লেগ বিফোরের ফাঁদে পড়ে।এরপরই জুটি বাঁধেন মুশফিক ও মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে জুটি গড়ে এখনও জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন ২ ভায়রা ভাই মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
দুজনই রান করছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। জুটিতেও পূরণ হয়েছে শতরান। তবে এখনও পাড়ি দিতে হবে অনেক লম্বা পথ। কারণ জয়ের জন্য লক্ষ্যটা যে আকাশছোঁয়া। যা তাড়ায় টাইগার ভক্তদের জয়ের আশা বাঁচিয়ে রাখে মুশফিক ও মাহমুদউল্লাহর জুটি।ওভারপ্রতি প্রায় ১৫ রানের চাহিদায়, প্রতি ওভারেই একটি-দুইটি করে বাউন্ডারি হাঁকাচ্ছিলেন দুজনে। অস্ট্রেলিয়ার বোলারদের যথাযথ জবাব দিয়ে দুজন মিলে গড়ে ফেলেন শতরানের জুটি, যেখানে ফিফটি হয়ে যায় দুই ব্যাটসম্যানেরই।লক্ষ্যটা বিশাল হওয়ায় আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরেও শেষের পাঁচ ওভারে বাকি থাকে ৮২ রান। সে ওভার করতে এসেই মূলত বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন নাথান কোল্টার নিল।
তার করা ৪৬ ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। আউট হওয়ার আগে ৫ চার ও ৩ ছক্কার মারে ৫০ বলে ৬৯ রান করেন তিনি। পরের বলেই সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন সাব্বির রহমান।এরপর আর একার পক্ষে বেশিকিছু করা সম্ভব ছিল না মুশফিকের পক্ষে। তবু তিনি দলীয় সংগ্রহটাকে নিয়ে যান ৩৩৩ রান পর্যন্ত, তুলে নেন বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি।
মুশফিকও তা পারবেন কিনা তা জানা যাবে পরের ম্যাচেই। তবে আজকের সেঞ্চুরিটি করতে মুশফিক বল খেলেছেন ৯৫টি। ৯ চার ও ১ ছয়ের মারে সাজিয়েছেন নিজের সেঞ্চুরি।শেষপর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ৩৩৩ রানে। মুশফিক অপরাজিত থাকেন ৯৭ বলে ১০২ রান করে। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি উইকেট নেন নাথান কোল্টার নিল, মিচেল স্টার্ক ও মার্কস স্টয়নিস।এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ। ওয়ার্নারের সেঞ্চুরি ও খাজা-ফিঞ্চের ঝড়ো অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৮১ রান। জিততে হলে এই পাহাড়সম রান টপকাতে হবে টাইগারদের। বাংলাদেশের টার্গেট ৩৮২ রান।শুরু থেকে সাবধানী খেললেও সময়ের সাথে সাথে খোলস ছেড়ে বেরিয়ে আসে ওয়ার্নার-স্মিথ। শতরানের উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দিয়েছেন তারা। ৯৯ বলে ছুঁয়েছে জুটির সেঞ্চুরি।
নতুন বলে বোলিং শুরু করেছিলেন মাশরাফি বিন মর্তুজা ও মোস্তাফিজুর রহমান। পরে রুবেল হোসেন, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজকে আক্রমণে এনেও জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। অবশেষে ২১ তম ওভারে সৌম্যকে বোলিংয়ে আনেন অধিনায়ক মাশরাফি। নিজের ওভারের শেষ বলে সৌম্যের শর্ট বলে রুবেলের ক্যাচ হয়ে ফিরেছেন ফিঞ্চ। এতে জুটি ভেঙেছে ১২১ রানের। ৫১ বলে ৫ চার ও ২ ছক্কায় ফিঞ্চের ব্যাট থেকে আসে ৫৩ রান।
