
বিশ্বকাপের সেমি ফাইনালের স্বপ্নে এগিয়ে চলা টাইগারদের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বিনা উইকেটে অস্ট্রেলিয়া তুলেছে ৮৩ রান। উইকেটে আছেন ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার। সেমিফাইনালের পথ সহজ করতে হলে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না মাশরাফির দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয় পেলেও নিজেদের পরবর্তী ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে হলো বাংলাদেশকে। কেননা ইনজুরির কারণে দলের দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈতক ছিটকে গেছেন। তাদের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরেছেন পেসার রুবেল হোসেন ও হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।এদিকে অজিদের দলে এসেছে তিনটি পরিবর্তন। শন মার্শ, কেন রিচার্ডসন, জেসন বেহরনডর্ফ এর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মার্কাস স্টোইনিস, নাথান কোল্টার-নাইল ও অ্যাডাম জাম্পা।
