
রাজধানীর কল্যাণপুরের একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে।
মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ আলী জানান, খবর পেয়ে সদর দফতরসহ আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে। বর্তমানে আগুন নেভাতে কাজ করছে এসব ইউনিট।
