পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কল্যাণপুরের একটি পেট্রোল পাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকেল ৫টার দিকে আকস্মিক পেট্রোল পাম্পটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ আলী জানান, খবর পেয়ে সদর দফতরসহ আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।