
ঢাকা অ্যাটাক খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন কয়েক দিন হলো তার নতুন চলচ্চিত্র অপারেশন সুন্দরবর-এর ঘোষণা দিয়েছেন। তবে এই ঘোষণার এবার শোবিজে শোনা যাচ্ছেন নতুন আরো এক খবর। ‘ঢাকা-২০৪০’ শিরোনামের নতুন আরো এক ছবি নির্মাণ করতে যাচ্ছেন দীপঙ্কর দীপন!
ছবির নাম আপাতত ঢাকা-২০৪০ হলেও পরবর্তীতে তা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন ছবির নির্মাতা দীপঙ্কর দীপন। তবে এর বেশী জানাতে নারাজ তিনি।এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে,আগামী ২১ জুন থেকে এফডিসিতে শুরু হবে ছবির শুটিং। স্টুডিও এইট এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন সনেট কুমার সাহা।
জানা গেছে ছবিতে চমক হিসেবে কিছু জিনিস রাখছেন নির্মাতা। যার মাঝে আছে ছবির নায়ক-নায়িকাও। শোনা যাচ্ছে ছবিতে জুটি বাঁধাতে যাচ্ছেন নায়ক বাপ্পী ও নায়িকা নুসরাত ফারিয়া। তবে এ বিষয়ে নির্মাতা, বাপ্পী ও নুসরাত ফারিয়া কেউই মুখ খুলেননি। তবে ছবিতে বাপ্পী চৌধুরী অভিনয় করবেন তা কিছুটা আচ করা যাচ্ছে কেননা বেশ অনেক দিন আগেই কথা কথায় বাপ্পী বলে ছিলেন সমানে হয়তো দীপঙ্কর দীপনের নির্দেশনায় কাজ করতে পারেন তিনি।
