
র্যাংগ্স ইলেকট্রনিকস্ লিঃ যা ‘সনি-র্যাংগ্স’ নামে সর্বাধিক পরিচিত, শনিবার, বিকালে, বসুন্ধরা সিটি সপিং মলে, রেডিয়েশনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিচালিত সনি-র্যাংগ্স এক্সচেঞ্জ অফার কার্যক্রমের পরিসমাপ্তি শীর্ষক সমাপ্তি কার্যক্রম আয়োজন করা হয়।
সনি ইন্টারন্যাশনাল লিঃ -এর বাংলাদেশ শাখার প্রধান – মিঃ এলেক্স ই চলতি অর্থ বছরের জন্য উক্ত কার্যক্রমের পরিসমাপ্তি ঘোষণা করেন। অন্যান্যদের মধ্যে র্যাংগস্ গ্রুপ অব কোম্পানীজ -এর জেনারেল ম্যানেজার – ফারহানা জাফরীন নীপা, জেনারেল ম্যানেজার, মার্কেটিং এন্ড সেল্স – তানভীর হোসেন সহ র্যাংগ্স গ্রুপ অব কোম্পানীজ -এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংবাদপত্র ও স্যাটেলাইট চ্যানেল -এর সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গেøাবাল ফিলোসোফি বা বিশ্বব্যাপী দর্শনই হলো সুস্বাস্থ এবং নির্মল পরিবেশ নিশ্চিতকরণ, আর সেই মতাদর্শে অনুপ্রাণিত হয়ে জাপানের সাথে একাত্ততা ঘোষণা করে রেডিয়েশনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক বিশাল হুমকি স্বরূপ পুরাতন রেডিয়েশ উৎপাদনকারী সিআরটি (ক্যাথড্-রে টিউব) টিভি সাবসিডাইস্ড মুল্যে বাংলাদেশ থেকে সড়িয়ে নেয়ার জন্য সনি কর্পোরেশন, টোকিও, জাপান -এর একটি বিশাল বিশেষ আর্থিক সহায়তায় বিগত কয়েক মাস যাবত বাংলাদেশে র্যাংগ্স ইলেকট্রনিক্স লিঃ, সনি-র্যাংগ্স এক্সচেঞ্জ অফার কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতিমধ্যেই র্যাংগ্স ইলেকট্রনিক্স লিঃ, সনি-র্যাংগ্স এক্সচেঞ্জ অফার কার্যক্রমের মাধ্যমে দেশের হাজার হাজার রেডিয়েশন উৎপাদনকারী সিআরটি টিভি দেশে থেকে সড়িয়ে ফেলতে সক্ষম হয়েছে। বভিন্ন ব্র্যান্ড -এর রেডিয়েশযুক্ত সিআরটি টিভি ব্যবহারকারী এখনও তাদের পুরাতন টিভি বদলে স্বপ্নের ব্র্যান্ড নতুন ব্রাভিয়া সনি এলইডি টিভি সংগ্রহ করতে পারেননি, তাদের জন্য দেশব্যাপি সনি-র্যাংগ্স -এর যেকোনো শো-রুম থেকে এই চলতি অর্থ বছরের সনি-র্যাংগ্স এক্সচেঞ্জ অফার কার্যক্রম চালু থাকবে ৩০ জুন ২০১৯ পর্যন্ত। আমরা আশা করছি ৩০ জুন ২০১৯ -এর মধ্যেই আমাদের এই দেশের মাটির সিংহভাগ সিআরটি টিভি সনি-র্যাংগ্স এক্সচেঞ্জ অফারে বদল হয়ে আমাদের কাছে চলে আসবে।
গত ৩৪ বছর ধরে র্যাংগ্স ইলেকট্রনিকস্ লিঃ অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্বখ্যাত জাপানীজ ব্রান্ড -এর সব ধরণের পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। সম্মানিত ক্রেতাসাধারণের দোরগোড়ায় পণ্য ও সেবা পৌঁছে দিতে ‘সনি-র্যাংগ্স’ -এর দেশব্যাপী ৮৮ টি নিজস্ব বিক্রয় কেন্দ্র এবং ৪৫০ টিরও বেশি ডিলার নেটওয়ার্ক রয়েছে।
