বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার দাঁতের চিকিৎসা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল ইউনিট থেকে পুনরায় ৬২১ নম্বর কেবিনে আনা হয়েছে বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়াকে। বুধবার বেলা পৌনে ২টায় তাকে কেবিন ব্লকে আনা হয়।এর আগে ১টা ৫ মিনিটে তাকে দন্ত বিভাগে নেয়া হয়।
পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. আব্দুল্লাহিল কাফি জানান, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১টা ৫ মিনিটে দন্ত বিভাগে নিয়ে যাওয়া হয়।
গত ২৫ মার্চ বেগম খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। খালেদা জিয়া আর্থাইটিস ও ডায়াবেটিসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।
বিএসএমএমইউ-তে ভর্তি পর গত ২৮ মার্চ খালেদা জিয়ার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এ বোর্ডের প্রধান হলেন ডা. জিলন মিঞা। বোর্ডের অন্য সদস্যরা হলেন- ডা. সৈয়দ আতিকুল হক, ডা. তানজিমা পারভিন, ডা. বদরুন্নেসা আহমেদ, ডা. চৌধুরী ইকবাল মাহামুদ। এছাড়া ডা. শামিম আহমেদ এবং ডা. মামুন মেডিকেল বোর্ডকে সহযোগিতা করছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। এ রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। বিএসএমএমইউ-তে স্থানান্তরের আগে তিনি সেখানেই বন্দি ছিলেন।