শুটিংয়ে ব্যস্ত সিয়াম

ঈদের আগে নতুন নতুন নাটক, বিজ্ঞাপন , ম্যাগাজিন অনুষ্ঠান নিয়ে বেশ বযস্ত সময় পার করেন অভিনেতা-অভিনেত্রীরা। রোজার শুরু থেকে চাঁদ রাত অবধি চলে তাদের শুটিং। এরপর কিছু দিনের বিরতি। ঈদে ছুটি কাটিয়ে ফের শুটিং এ ফিরেন তারা।
ঈদের ছুটি কাটিয়ে বর্তমান প্রজন্মের বড় পর্দার নায়ক সিয়াম আহমেদ ফিরেছেন শুটিংএ । গত রোববার নারায়ণগঞ্জের জিন্দা পার্ক এলাকায় শুরু হয়েছে তার শান সিনেমার শুটিং।
সিয়াম বলেন,বিয়ের পর এটা আমার প্রথম ঈদ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে অন্যরকম একটা মজা ছিলো এবার। সবাইকে নিয়ে বেশ দারুণ কিছু সময় কেটেছে। ঈদের ছুটির আমেজ কাটিয়ে আজ থেকে শুটিংয়ে অংশ নিচ্ছি। এখন টানা কাজ চলতে থাকবে।
সিয়াম জানান, টানা কয়েকদিন শুট চলবে জিন্দা পার্কে। এরপর ঢাকার বিভিন্ন জায়গাতেও ছবিটির চিত্রায়ন হবে।আপাতত আমার কিছু অংশের শুটিং চলবে। পূজা ও অন্যরা যোগ দেবে আরও কিছুদিন পর।