অটোরিকশাও মিলবে গুগল ম্যাপে

অচেনা গন্তব্যে পৌঁছানো অনেকখানি সহজ করেছে গুগল ম্যাপ। তবে এতোদিন তা ছিল কেবল ট্রেন বা বাসের ক্ষেত্রে। কিন্তু শহরের অলিগলি বা কোনও প্রত্যন্ত গ্রাম। যা আপনি চেনেন না, আপনাকে তো পৌঁছাতেই হবে।
উপায় কী? সেকথা ভেবে নয়া উদ্যোগ নিল গুগল ম্যাপ। খুব শিগগিরই গুগল ম্যাপে যোগ হতে চলেছে তিনটি নতুন ফিচার। যা অচেনা গন্তব্যে পৌঁছানো আরও সহজ করে দেবে। এর মধ্যে একটি হলগুগল ম্যাপে নেভিগেশনে এবার থেকে দেখা যাবে অটোরিকশার রুটও।
অটো রিক্সায় সফর: তবে শুধু ট্রেন বা বাস নয়।এই প্রথম গুগল ম্যাপে নেভিগেশনে অটোরিকশার রুটও দেখানো হবে। এছাড়াও আর কোন কোন যানবাহনে, কোন পথে জলদি গন্তব্যে পৌঁছানো যাবে তা দেখা যাবে গুগল ম্যাপে। এর সাথেই এক জায়গা থেকে অন্য যায়গাতে অটোরিকশায় যেতে কত ভাড়া লাগবে তাও জানা যাবে এই নেভিগেশন অ্যাপ থেকে। সুতরাং এবার থেকে যাত্রা আরও সহজ হবে আপনার জন্য।আপাতত ভারত বেঙ্গালুরু, চেন্নাই, কোয়েম্বাটোর, দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, পুণে এবং সুরাট শহরে এই পরিষেবা শুরু হচ্ছে।