বাংলামোটরে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বাংলামোটরে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার (৯ জুন) দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দুপুর ১২টার দিকে ভবনটিতে আগুন লাগে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর শহিদুল আলম এ তথ্য জানান। ‍