রয়কে বিদায় করলেন মিরাজ

সেঞ্চুরিয়ান জেসন রয়কে ফিরিয়ে বাংলাদেশের উল্লাস।৩৫তম ওভারে মিরাজকে টানা তিন ছয়ে গ্যালারি মাতিয়ে তুলেছিলেন সেঞ্চুরিয়ান জেসন রয়। ছক্কার ঝড়ে ১৫৩ রান পূরণও করে ফেলেছিলেন। শেষ পর্যন্ত এই ওভারের চতুর্থ বলে তাকে তালুবন্দী করিয়েছেন মিরাজ। ৩ উইকেট পড়লেও বড় স্কোরের পথে আছে ইংল্যান্ড। তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৩৮ রান।
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে সাবধানি শুরু করেছিলো ইংল্যান্ড। প্রথম ম্যাচে জেতার পর পাকিস্তানের বিপক্ষে হেরে চাপে রয়েছে তারা। শুরুর ৫ ওভারের ব্যাটিংয়ে তা প্রভাবও ফেলেছিলো। ধীরে ধীরে ওপেনিং জুটির আগ্রাসী সূচনা বড় স্কোরের মঞ্চ গড়ে দেয় ইংলিশদের।
ওপেনিং জুটি অবশ্য শুরুতে মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছিলো বাংলাদেশ শিবিরে। ২০তম ওভারে মাশরাফি মুর্তজা ব্রেক থ্রু এনে দিলেও ইংলিশদের চাপে ফেলা যায়নি। ৫১ রান করে ফিরেছেন বেয়ারস্টো।
এই ওপেনিং জুটিই অসাধারণ শুরু এনে দেয় ইংল্যান্ডকে। ওপেনিং জুটিতে জেসন রয়ের দ্রুত গতির হাফসেঞ্চুরিতে ভর করে রানের চাকা সচল থাকে শুরু থেকে। অবশেষে এই জুটি ভেঙে স্বস্তি ফেরান মাশরাফি। বল কিছুটা লাফিয়ে ওঠায় এজ হয়ে মেহেদী হাসান মিরাজের অসাধারণ ক্যাচে সাজঘরে ফিরতে হয় ধীরে গতিতে হাফসেঞ্চুরি তোলা বেয়ারস্টোকে।
যদিও অপরপ্রান্তে স্বভাবসুলভ ভঙ্গিতে খেলে নবম সেঞ্চুরি তুলে নেন জেসন রয়। বিদায় নেওয়ার আগে করেন ১৫৩ রান। অপরপ্রান্তে জো রুট কিছুক্ষণ সঙ্গী হলেও কার্যকরী কিছু করতে পারেননি। সাইফউদ্দিনের বলে ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরে গেছেন ২১ রানে।
কার্ডিফের সোফিয়া গার্ডেনসে শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুর দিকের আক্রমণাত্মক বোলিংয়ে চেপে ধরার কৌশলে ছিলো মাশরাফিরা। ধীরে ধীরে সেই চাপ থেকে নিজেদের মুক্ত করে নেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। বাংলাদেশের দুশ্চিন্তা বাড়ানো উদ্বোধনী জুটিতে উঠে ১২৮ রান।
সাকিব আল হাসান আক্রমণের শুরুতে এসে ইংলিশদের ঘূর্ণি জালে ফেলবার চেষ্টা করেছেন। তবে সাবধানি ইংলিশরা তা এড়িয়ে চলবার চেষ্টা করেছে।