ইংল্যান্ডই চাপে থাকবে

এবারের বিশ্বকাপে ইংল্যান্ড সবচেয়ে শক্তিশালী ও গোছানো দল নিয়ে এসেছে। কোনো দুর্বল জায়গা খুঁজে পাওয়া মুশকিল। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মনে করেন,ইংল্যান্ড নিজেদের মাঠে খেলবে সেটা ঠিক আছে। তবে মানুষ বলছে, ইংল্যান্ড এবার বিশ্বকাপ জিতবে। প্রত্যাশার চাপ ইংল্যান্ডের ওপর আছে। সে ক্ষেত্রে আমি বলতে পারি ইংল্যান্ডই চাপে থাকবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ লড়াই করেছে। এ লড়াই ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় অনুপ্রেরণা মাশরাফির। তিনি বলেন,নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা না হারলে এত কথা আসতই না। আমাদের স্পিনাররা ভালো করেছে। পেস বোলিংও খারাপ হয়নি। ওভালে ২৪৪ রান করেও একটা পর্যায়ে মনে হয়েছে ম্যাচটি আমরা জিততে পারি। তার পরও হেরে যাওয়ায় আমরা ভেঙে পড়িনি। ইংল্যান্ডের ম্যাচে সর্বোচ্চটা দেব আশা করি।
২০০৭ বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। এবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক হবে কিনা? মাশরাফি বলেছেন,আসলে সেভাবে ভাবছি না। এটা আরেকটা টুর্নামেন্ট। ইংল্যান্ড সর্বোচ্চটা দিয়ে খেলবে। আমাদের কোনো ভুল করা যাবে না। সুযোগ ইংল্যান্ডের বিপক্ষে তখনই হবে যখন আমরা সেরাটা খেলতে পারব। ২০১৫ বিশ্বকাপে রুবেল অসাধারণ বোলিং করেছিলেন। ইংল্যান্ড ৪ জন পেসার খেলাবে এটা মরগ্যান বলেছেন। মাশরাফি অবশ্য রুবেলের ব্যাপারটি এড়িয়ে গেছেন,আমরা এখনো টিম মিটিং করিনি। আবহাওয়া দেখছি। আমরা আরও পরে দলের ব্যাপারে আলোচনা করব। কোনো প্লেয়ারের ব্যাপারে সরাসরি বলতে পারছি না। দলে পরিবর্তন আনব কিনা জানি না আসলে।