
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খানের চলচ্চিত্র পাসওয়ার্ড। দেশের ১৭৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।পাসওয়ার্ড নিয়ে দর্শকদের আগ্রহ এতই বেশী যে তারা ব্ল্যাকে ১৫০ টাকার টিকিট কিনছেন ৪০০ টাকায়।
বৃস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মধুমিতা হলে সরজমিনে গিয়ে দেখা যায় হলের প্রবেশ মুখে উপচে পড়া ভীর। কেননা তাদের লক্ষ একটাই আর তা হলো শাকিব খানের পাসওয়ার্ড ছবির টিকিট সংগ্রহ করা। অনেকেই কাউন্টার থেকে টিকিট না পেয়ে কিনছেন ব্ল্যাকে।
অপরাধ জগতের এক ডনের সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়েই পাসওয়ার্ড ছবির গল্প। ছবিটি পরিচালনা করেছেন মাস্টার মেকার মালেক আফসারী। ছবিটি প্রযোজনা করেছেন শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস ও সহপ্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ ইকবাল।
২০১৪ সালে শাকিব খান প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত হিরো দ্য সুপারস্টার। পাসওয়ার্ড ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারো চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান।
