ঈদে জমজমাট মার্কেটগুলো

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে- ধানমন্ডি, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ,পান্থপথ এলাকার মার্কেটগুলোতে রয়েছে ক্রেতাদের ভিড়। খোলা রয়েছে মার্কেটে ঈদ কেনাকাটার জন্য প্রায় সবকটি দোকান।
ধানমন্ডি এলাকায় ক্রেতাদের সংখ্যা কিছুটা কম হলেও বেশ ভিড় রয়েছে নিউমার্কেট ও বসুন্ধরা শপিংমল এলাকায়। মধ্যরাতেও পছন্দের পোশাক ও প্রসাধনী কিনতে দেখা গেছে ক্রেতাদের।রাত ১২ টায় এলিফ্যান্ট রোডে উপচে পড়া ভিড়


এলিফ্যান্ট রোড ,নিউমার্কেটে রয়েছে ক্রেতাদের প্রচুর ভিড়। তেমনি রয়েছে বিক্রেতাদের হাঁকডাক। মানসুরা ফ্যাসনের সেলসম্যান জানান, বিক্রি ভালো হচ্ছে। ক্রেতা অনেক। গত সপ্তাহে কেনার চেয়ে ঘুরে দেখার মানুষ বেশি ছিল। আজকে ক্রেতাদের সংখ্যাই বেশি।সবচেয়ে বেশি লোকসমাগম দেখা গেছে নিউমার্কেটের ফুটপাতের দোকানগুলোতে। সেখানে ক্রেতাদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি।একই চিত্র বসুন্ধরা শপিং মলে। রাত ১টার দিকেও ক্রেতারা মার্কেটে প্রবেশ করছেন। তবে কেনাকাটা শেষ করে বেরিয়ে যাচ্ছেন এমন মানুষের সংখ্যাই বেশি।