
এশিয়া রাগবি ফেডারেশনের পূর্ণ সদস্যপদ পেয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।
আজ রোববার তাইওয়ানে অনুষ্ঠিত কাউন্সিল মিটিংয়ে বাংলাদেশকে এশিয়ান রাগবির পূর্ণ সদস্য পদ দেওয়ার বিষয়ে প্রস্তাব উপস্থাপন হয়। সেখানে কাউন্সিলের পূর্ণ সদস্যের ভোটে বাংলাদেশ এশিয়া রাগবির পূর্ণ সদস্যপদ লাভ করে।
উল্লেখ্য, বাংলাদেশ ২০১৪ সালে এশিয়া রাগবির সহযোগী সদস্যপদ লাভ করে। বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর পক্ষে সভাপতি আবদুল্লাহ আল জহির, সাধারন সম্পাদক মৌসুম আলী ও কার্যনির্বাহী সদস্য তারেক ইকবাল খান মজলিস কাউন্সিলে অংশগ্রহন করেন।
