পবিত্র লাইলাতুল কদরে ইবাদতে মশগুল মুসল্লিরা

যথাযথ ধর্মীয় মর্যাদা মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। ইবাদত-বন্দেগীর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানগণ পবিত্র এই রজনী অতিবাহিত করছেন। মসজিদে মসজিদে নফল নামাজ, জিকির, কোরআন তেলায়তসহ অন্যান্য ইবাদতে মশগুল মুসল্লিরা।শবে কদর বা লায়লাতুল কদরকে বলা হয় হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে শবে কদর হলেও ২৭ রমজানের রজনীকেই পবিত্র রজনী হিসেবে ধরা হয়।
এ উপলক্ষে শনিবার দিবাগত রাতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে নানা আয়োজন করা হয়েছে।
রাতেও জাতীয় মসজিদে নফল ইবাদত করার জন্য ভিড় জমান মগানগরীর বিভিন্ন প্রান্তের মুসল্লিগণ। বাদ ইশা ও তারাবী নামাজ শেষে নফল ইবাদতে শামিল হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আল্লাহর সন্তুষ্টির আশায় রাজধানীর অন্যান্য মসজিদেও মুসল্লিরা ইবাদতের জন্য এসেছেন।