
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের রেকর্ডগড়া জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২১ রানে জিতলো মাশরাফিবাহিনী।এই জয়ের পর সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
শনিবার রাতে মক্কায় ওমরাহ পালনের পর রোববার মদিনায় গিয়ে মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর রওজা জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মদিনা থেকে জেদ্দায় ফিরে ফিনল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন তিনি।ফিনল্যান্ড সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
