
আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। মিনহাজ ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে এক রাউন্ড আগেই শিরোপা নিশ্চিত করেছেন। মঙ্গলবার নিয়মরক্ষার শেষ রাউন্ড খেলবেন এই আন্তর্জাতিক মাস্টার।৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন দ্বিতীয় স্থানে রয়েছেন।
সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ও ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ।
সোমবার সপ্তম রাউন্ডে মিনহাজ হারিয়েছেন ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে।
