
আগামী জুন মাসের মধ্যেই ৩৮তম বিসিএসের লিখিত এবং ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
ঈদের আগেই ৩৮তম বিসিএসের ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না। দুইজন পরীক্ষক এবং ক্ষেত্রবিশেষে তিনজন পরীক্ষকের খাতা মূল্যায়নের কারণে বিলম্ব হয়েছে বলে জানা গেছে।
