
রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে গরুর মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে। ভারতীয় মহিষের মাংসকে গরুর মাংস বলে ক্রেতাদের কাছে বিক্রি করছে দোকানিরা।
সোমবার দুপুরে ভেজাল বিরোধী অভিযান চালাতে গিয়ে এসব অভিযোগের প্রমাণ পায় র্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় তিনজনকে আটক করা হয়।এছাড়া দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দ করা হয় ৬ মণ মাংস।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন,নিউমার্কেট কাঁচাবাজারে অভিযান চালিয়ে দেখা যায় দুই-তিনদিন আগের গরুর মাংস কিছু অসাধু ব্যবসায়ী ফ্রিজে রেখে দিয়েছিল। সেগুলো বিক্রিতে যাতে ঝামেলা পোহাতে না হয় সেজন্য সেসব মাংসে কৃত্রিম রং মিশিয়ে বিক্রি করা হচ্ছিল।
তিনি আরো বলেন,এছাড়া তারা ভারতীয় মহিষের মাংসকে ছোট ছোট টুকরা করে সেগুলো গরুর মাংস বলে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিল। এসব অপরাধে তিনজনকে আটক করা হয়েছে।দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করে ৬ মণ মাংস জব্দ করা হয়েছে।
