খালেদাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।
রোববার (২৬ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বেলন, খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দিতে সরকার সচেষ্ট, তাকে দেশের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তার জন্য সার্বক্ষণিক একজন নার্স, একজন ফিজিওথেরাপিস্ট, একজন ডাক্তার রয়েছেন। তারা সবসময় খালেদা জিয়ার খোঁজখবর নিচ্ছেন। এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও কাজের লোকও রয়েছেন।
বিএনপি প্রধানের শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, কিছুদিন আগে জিহ্বায় ঘা এর কারণে স্বাভাবিক খাবার খেতে পারেননি খালেদা জিয়া। এখন তিনি সুস্থ আছেন। এছাড়া তার হাঁটুর ব্যথা ১৫-২০ বছর আগের। এটা নিয়েই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব এবং বিএনপির মতো দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।