চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী খালিদ হোসেন

নজরুল সংগীতের বরেণ্য শিল্পী, গবেষক ও একুশে পদকপ্রাপ্ত সংগীতগুরু খালিদ হোসেন তার মা রাহিমা খাতুনের কবরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
বৃহস্পতিবার বাদ এশা এবং তারাবীর নামাজের পর রাত ১০টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে ৩য় জানাজা শেষে মায়ের কবরে দাফন করা হয় তাকে।
বুধবার রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিল্পী খালিদ হাসান। এরপর বৃহস্পতিবার সকালে দুইদফা জানাজা শেষে সন্ধ্যায় ঢাকা থেকে তার মরদেহ নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়া এসে পৌঁছায়।