
খিলগাঁও থানা এলাকা হতে একটি নিশান পেট্রোল জিপসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- নূর মোহাম্মদ (৪৪) ও গাড়ী চালক মোঃ মাসুদ মিয়া (৩২)।
খিলগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহিদুল ইসলাম সোহাগ এর নেতৃত্বে রাত পৌনে নয়টায় খিলগাঁও থানার ছাহেরুনবাগ সাইন বোর্ডের নীচে পাকা রাস্তার উপর হতে নূর মোহাম্মদকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তার দেয়া তথ্য মতে,নবীনবাগের নতুন রাস্তা জামালের টং দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে গাড়ী চালক মোঃ মাসুদ মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত হতে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা। জব্দ করা হয় তাদের ব্যবহৃত নিশান পেট্রোল জিপটি।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে।
