আরএফএল প্লাস্টিকের সঙ্গে দারাজের চুক্তি সই

দারাজ বাংলাদেশের সঙ্গে আরএফএল প্লাস্টিক লিমিটেডের চুক্তি সই হয়েছে।
সোমবার (২০ মে) রাজধানীর বনানীতে দারাজ বাংলাদেশ লিমিটেডের সদর দফতরে এ চুক্তি সই হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরএফএল প্লাস্টিকস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের নির্বাহী পরিচালক মো. তৌকিরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (করপোরেট সেলস) মো. তাইজুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এসফাকুল হক, সহকারী পরিচালক (করপোরেট সেলস) সদন কুমার বিশ্বাস ও ক্যাটাগরি ইনচার্জ (অনলাইন সেলস) মো. মোর্শেদুল আমিন।
দারাজ বাংলাদেশের পক্ষে এতে উপস্থিত ছিলেন হেড অফ অ্যাকুইজিশন সাইমুন সানজিদ চৌধুরী, কী অ্যাকাউন্ট ম্যানেজার আয়েশা আতিফ ও ভেন্ডর অ্যাকুইজিশন এক্সিকিউটিভ আশফাকুজ্জামান রাইভি প্রমুখ।
চুক্তির ফলে আরএফএল প্লাস্টিকসের সব ধরণের পণ্য দারাজে পাওয়া যাবে
আগামী রোববার (২৬ মে) দারাজ ব্র্যান্ড ডে উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে ১০ শতাংশ ডিসকাউন্টসহ আকর্ষণীয় সেলার ভাউচার।