বেশি দামে টিকিট বিক্রি করায় জরিমানা

কাউন্টারে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বেশি দামে টিকিট বিক্রি করায় হানিফ, শ্যামলী ও এনাসহ ১২ পরিবহন কোম্পানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকা এবং সায়েদাবাদে রোববার পৃথক এ অভিযান চালানো হয়।
মিরপুরে জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- নাবিল পরিবহন, দেশ ট্রাভেলস, শ্যামলী পরিবহন, শাহ ফতেহ আলী পরিবহন, এনা পরিবহন ও হানিফ এন্টারপ্রাইজ। প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সায়েদাবাদে কে কে ট্রাভেলস, স্টার লাইন স্পেশাল, ড্রিমলাইন পরিবহন, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড, আল বারাকা পরিবহনকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে টিকিট বিক্রি করার অপরাধে হিমাচল এক্সপ্রেসকে ২০ হাজার টাকা ও হিমালয় এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।