চিড়ার লাচ্ছি

দেশবাংলা ডেস্ক :

চিড়ার লাচ্ছি কিভাবে তৈরি করতে হয়,সেই রেসিপি দেওয়া হল।
প্রয়োজনীয় উপকরণঃ
চিড়া আধা কাপ
মিষ্টি দই দেড় কাপ
দুধ তিন কাপ
চিনি ১ টেবিল চামচ
ব্যানানা এসেন্স অল্প
লবণ সামান্য
পরিমাণ মতো বরফ কুচি
প্রস্তুত প্রণালীঃ চিড়া ভালো করে ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রেখে দিন। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর গ্লাসে বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন।