
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সেবা বিপণন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর হােটেল ইন্টার কন্টিনেন্টালে রোববার বিকেলে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর পরীক্ষামূলক সম্প্রচারের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
যমুনা টিভি, সময় টিভি, দীপ্ত টিভি, বিজয় টিভি, বাংলা টিভি ও মাই টিভি এবং সোনালী ব্যাংক স্যাটেলাইটের সেবা নেয়ার জন্য সমঝোতা স্মারক সই করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ,ডাক ও টেলিযােগাযােগ মন্ত্রী মােস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
হাছান মাহমুদ বলেন,এখন সাশ্রয়ী মূল্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টিভি চ্যানেলগুলো সম্প্রচার এবং ব্যাংকগুলো ব্যাংকিং সেবা দিতে পারবে।
মোস্তাফা জব্বার বলেন, স্যাটেলাইটের এখন পর্যন্ত কোনো সমস্যা পাওয়া যায়নি, যেটা আলোচনার বিষয় হতে পারে।
পলক বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশনগুলোর খরচ কমে যাবে তেমনি দুর্গম এলাকাতে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া যাবে।
