
লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড.আনোয়ার হোসেন খান ব্যক্তিগত তহবিল থেকে ৩৫ হাজার হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
শনিবার সকাল ১১টায় করপাড়া ইউনিয়ন ও ১২ টায় দরবেশপুর ইউনিয়নে তিনি এই ইফতার সামগ্রী বিতরণ করেন। এর আগে গত এক সাপ্তাহ থেকে কাঞ্চনপুর, ইছাপুর, লামচর, ভোলাকোটে ১৫ হাজার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক মজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তসলিম হোসেনের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড.আনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদ, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম মাষ্টার, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভসহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
