ম্যাচ ২৪ ওভারের খেলা শুরুর অপেক্ষা

ওয়ালটন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বৃষ্টি থামার পর খেলা শুরুর অপেক্ষায় রয়েছে দুই দল।স্কোর: ২০.১ ওভারে ১৩১/০।ম্যাচ এখন ২৪ ওভারের
মাঠ পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত জানিয়েছেন আম্পায়াররা। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা) শুরু হবে খেলা। বৃষ্টিতে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে ২৪ ওভারে। খেলা বন্ধ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভার ১ বলে করেছিল বিনা উইকেটে ১৩১ রান। এখন তাদের ইনিংসে বাকি আছে ৩ ওভার ৫ বল। বাংলাদেশের সামনে লক্ষ্য ঠিক হবে এরপরই।বৃষ্টি থেমে এখন হালকা রোদের দেখা মিলেছে মালাহাইডে। এরই মধ্যে উইকেটের ত্রিপলও সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয় সময় ৪টা ৪০ মিনিটে মাঠ পর্যবেক্ষণ করার কথা রয়েছে আম্পায়ারদের।স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার (বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা) দিকে আবার বৃষ্টি থেমেছে মালাহাইডে। ৪টা ১০ মিনিটে মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর এরই মধ্যে পেরিয়ে গেছে সাড়ে তিন ঘণ্টারও বেশি সময়।
ডাবলিনের মালাহাইডে দুই ঘণ্টার বেশি সময় পর থেমেছিল বৃষ্টি। স্থানীয় সময় বিকেল তিনটার (বাংলাদেশ সময় রাত আটটা) একটু আগে মাঠ পর্যবেক্ষণ করতে নেমেছিলেন আম্পায়াররা। কিন্তু এরপরই আবার বৃষ্টি নামে মালাহাইডে। এই মুহূর্তে উইকেট ত্রিপলে ঢাকা রয়েছে।
বৃষ্টির কারণে এক ঘণ্টা ধরে খেলা বন্ধ আছে। ফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই। আজ যদি কোনো কারণে ম্যাচের ফল না হয়, তাহলে প্রথম পর্বে সবচেয়ে ভালো ফলাফলের কারণে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দ্বিপক্ষীয় সিরিজের বাইরে বাংলাদেশ কখনো কোনো টুর্নামেন্ট জিততে পারেনি।