ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ

Bangladesh's captain Mashrafe Mortaza (R) reacts after taking the wicket of West Indies' Sunil Ambris (L) for 23 during the Tri-Nation Series, one day international between Bangladesh and West Indies Malahide cricket club, in Dublin on May 13, 2019. (Photo by Paul Faith / AFP) (Photo credit should read PAUL FAITH/AFP/Getty Images)

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-উইন্ডিজ। প্রথমবারের মত শিরোপা উচিয়ে ধরতে মরিয়া টাইগার শিবির। ডাবলিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজদের সংগ্রহ ২০.১ ওভারে বিনা উইকেটে ১৩১ রান। উইকেটে আছেন শাই হোপ (৬৮) এবং সুনীল অ্যামব্রিস (৫৯)। তবে, আয়োজক আইরিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বৃষ্টির বাধায় ফাইনালে ফল না হলে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উঠবে টাইগারদের হাতেই। মুখোমুখি দেখায় দুবারই উইন্ডিজদের হারিয়েছিল টাইগাররা।
ফাইনালে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে লাভবান হবে বাংলাদেশই। কপাল পুড়বে ওয়েস্ট ইন্ডিজের। গ্রুপ পর্বের পারফরম্যান্সে এগিয়ে টাইগাররা। ৩ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে শেষ করেছে টাইগাররা। যেখানে ২ জয়ে বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের। এমনকি বাংলাদেশের সঙ্গে মুখোমুখি দুইবারের দেখায় দুটিতেই হেরেছে ক্যারিবীয়রা। তাই বৃষ্টির কারণে আজ ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশই।চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের এই ফাইনালে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।
শুক্রবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নামার আগেই দুঃসংবাদ দিলেন অধিনায়ক মাশরাফি। টস করার সময় তিনি নিশ্চিত করেছেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে ট্রফি জেতার লড়াইয়ে নামতে পারছেন না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে পাওয়া চোটটাই ছিটকে দিয়েছে সাকিবকে।
রবিন লিগে দুই দলের মুখোমুখি দুই সাক্ষাতেই জিতেছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা।
শিরোপার মঞ্চে বাংলাদেশ একাদশে পরিবর্তন হয়েছে তিনটি। সাকিবের জায়গায় দলে ঢুকেছেন আগের ম্যাচে বিশ্রাম পাওয়া ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে ফিরেছেন বিশ্রাম পাওয়া সৌম্য সরকারও। তাতে বাইরে চলে গেছেন লিটন দাস। আগের ম্যাচে বিশ্রাম পাওয়া মোস্তাফিজুর রহমান ফিরেছেন। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন রুবেল হোসেন।